সোমবার ১৩ এপ্রিল ২০২৬
পাংশায় হতদরিদ্র নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৯৫)
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে চর-ঝিকুড়ী ৫ নং ওয়ার্ড এর ১ হাজার ২০১ জন নারীর মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা: রাশেদ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেন। এর মাধ্যমে পদ্মা পারের এই প্রান্তিক জনপদের হতদরিদ্র ও নিম্নবিত্ত নারীরা সরকারি সরাসরি আর্থিক সহায়তার আওতায় আসলেন।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও রাজবাড়ী-২ আসনের সংসদসদস্য মো. হারুন অর রশিদ। পুলিশ সুপার মো. মনজুর মোরর্শেদ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালে মোহাম্মদ আলী আহসানসহ এসময় পাংশা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সারাদেশের মানুষের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এদেশের প্রতিটি মানুষ যদি ভোট না দিতো আমরা এভাবে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারতাম না। তাই আমরা সকল শ্রেণি পেশার ধর্ম বর্ণের মানুষের নিয়ে কাজ করবো।

প্রধান অতিথি ডা. রাশেদ আল মামুন সাংবাদিকদের বলেন, আজ দক্ষিণ এশিয়ার জন্য ঐতিহাসিক দিন। আমরা নারীকে সম্মান করছি, নারীর শ্রম কে সম্মান করেছি, অর্থনীতির শক্ত ভিত স্থাপনের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করেছি। আজ গণজাগরণ তৈরি হয়েছে, এই প্রথম কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা ছাড়াই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। 

ফ্যামিলি কার্ড পাওয়া নারীরা বলেন, প্রথমে বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংগ্রহ করে সমাজ সেবা অধিদপ্তর। গতকাল থেকে মোবাইলে টাকার মেসেজ পেয়েছে। আজ হাতে হাতে কার্ড পাচ্ছি। এই টাকা দিয়ে ছেলের পড়ালেখা ও সংসারের চাহিদা মেটাতে সাহায্য করবে বলে জানান তারা।

আজকালের খবর/আরএম









Advertisement
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft