শনিবার ৪ এপ্রিল ২০২৬
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:২৭ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৬:৩৫ পিএম  (ভিজিট : ৩৪৮)
নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল সাত্তার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান বকুল এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল রানা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি সেবা কার্যক্রম এবং চলমান প্রকল্পসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল সাত্তার বলেন, তিস্তা নদীর তলদেশ থেকে ভারী বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরবর্তী এলাকার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যারা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংসদ সদস্য আরও বলেন, যে দলের লোকই হোক না কেন—চোরাচালান, মাদক ব্যবসা, গরু পাচার কিংবা নদী থেকে পাথর উত্তোলনকারী সিন্ডিকেটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft