সোমবার ৮ জুন ২০২৬
ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:৫২ পিএম   (ভিজিট : ৪৫৫)
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি ঈদগাঁ মাঠে ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মারামারিতে আলাউদ্দিন (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

ঘটনার পর থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক বসে। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এতে আলাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আলাউদ্দিনের লাশ বর্তমানে নিহতের বাড়িতে রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ঈদগাঁ মাঠে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। লাশ নিহতের বাড়িতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft