সোমবার ২০ এপ্রিল ২০২৬
বাড়তে পারে জ্বালানি তেলের দাম, ফিলিং স্টেশনে যানবাহনের লাইন
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ৯৪৮)
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বন্ধ রয়েছে হরমুজ প্রণালি। এতে জ্বালানি সংকটে পড়তে পারে বিশ্বের অনেক দেশ। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। আসন্ন দিনগুলোতে তেল সংকট হতে পারে আশঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন যানবাহন চালকেরা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে (ফিলিং স্টেশনে) দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন।

শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁও তালতলা হাসান ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যায়। এছাড়াও রাজধানীর অন্য এলাকার চিত্র প্রায় একই। 

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর আগারগাঁও তালতলার হাসান ফিলিং স্টেশনে কয়েক লাইনে মোটরসাইকেল অপেক্ষায় আছে তেলে সংগ্রহে। পাশাপাশি রয়েছে প্রাইভেট কারের সারি, এর সারি আরও দীর্ঘ। সবাই সিরিয়ালে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে এগিয়ে পাম্প থেকে সংগ্রহ করছেন জ্বালানি তেল। 

কথা হয় আশিকুজ্জামান নয়ন নামের এক মোটরসাইকেল চালকের সঙ্গে। তিনি বলেন, দুই ঘণ্টার উপরে দাঁড়িয়ে থেকে তেল নিতে পেরেছি। মাত্র ৩০০ টাকার তেল দিচ্ছে।

পাম্পে তেলের সিরিয়ালে দাঁড়িয়ে থাকা কাইয়ুম নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, গাড়িতে তেল নেই। গত দুইদিন পাম্পে ভয়াবহ অবস্থা দেখে তেল নেইনি। ভেবেছিলাম দু-একদিন পর চাপ কমবে তখন নেবো। কিন্তু দিন যত যাচ্ছে বিভিন্ন পাম্পে তেল নেই বলে বন্ধ করে দেওয়ার কথা শুনছি। আজ গাড়িতে তেল না নিলে গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে। বাধ্য হয়ে এতবড় সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছি।

গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক বার্তায় যানবাহনে তেল নেওয়ার ক্ষেত্রে নিয়ম বেঁধে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রতি ট্রিপে (একবার) মোটরসাইকেল ২ লিটার, প্রাইভেটকারে ১০ লিটার, এসইউভি/জিপ/মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ/লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার, দূরপাল্লার বাস/ট্রাক/কার্ভাডভ্যান/ কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার জ্বালানি তেল নিতে পারবে।  

এর আগে ওইদিন বিকেলে পরীবাগে পেট্রোল পাম্প পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না, কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুত আছে।

তিনি বলেন, গত কয়েকদিনে আমরা কয়েকগুণ বেশি তেল সাপ্লাই দিয়েছি। ক্রেতারা স্বীকার করেছেন, তারা বেশি করে তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সবাইকে বলতে চাই, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরকার যথেষ্ট সচেষ্ট।

প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফলে এটি একটা চাপ তৈরি করছে। স্বাভাবিকভাবেই আমাদের সমন্বয়ে যেতে হবে। আমরা চেষ্টা করবো দাম না বাড়াতে। তবে একান্তই না পারলে তখন জনগণের সঙ্গে আমরা তা শেয়ার করবো। পাশাপাশি আমরা দেশবাসীর সমর্থন কামনা করছি।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তেলের পাম্প পরিদর্শন করেছেন। প্রয়োজনের বেশি তেল না কিনতে জনগণকে আহ্বান জানিয়েছেন তিনি।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft