শনিবার ১৮ এপ্রিল ২০২৬
রাজধানীজুড়ে নববর্ষের যত আয়োজন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ২৩১)
পহেলা বৈশাখ ঘিরে রাজধানী ঢাকাজুড়ে বইছে উৎসবের আমেজ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার আবহ শহরেও ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে বসেছে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ আয়োজন।

নতুন বছর ১৪৩৩-কে বরণ করতে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বৈচিত্র্যময় অনুষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিকের সহযোগিতায় চলছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। ১৪ থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে এই মেলা, যেখানে পাওয়া যাচ্ছে মাটির সামগ্রী, নকশিকাঁথা ও বিভিন্ন হস্তশিল্প।

বনানীর যাত্রাবিরতি-তে দুই দিনব্যাপী বৈশাখী আয়োজনে রয়েছে বাউলগান, পুতুলনাচ, বায়োস্কোপ ও লোকজ পরিবেশনা। পাশাপাশি গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি প্রাঙ্গণে ‘আর্কা বৈশাখ ১৪৩৩’ আয়োজন করছে আর্কা কালেকটিভ, যেখানে মেলা, খাবার ও লাইভ মিউজিকের সমন্বয় ঘটেছে।

এদিকে বনানীর কামাল আতাতুর্ক পার্ক-এ ‘লাল বৈশাখী’ আয়োজন করেছে রিশকা কানেক্টস। এখানে নাগরদোলা, ফটোবুথ ও কনসার্টসহ নানা বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ চলছে এসএমই বৈশাখী মেলা, যেখানে ৩০০টির বেশি স্টলে দেশীয় পণ্য ও খাবারের সমাহার রয়েছে। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

ভাটারার শেফস টেবিল কোর্টসাইড-এ ‘উৎসবে বৈশাখ’ শিরোনামের আয়োজনে আলপনা, বাউলগান, পাপেট শো ও কনসার্টের ব্যবস্থা রাখা হয়েছে।

এর বাইরে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায়ও ছোট-বড় নানা আয়োজন দেখা যাচ্ছে, যেখানে স্থানীয় উদ্যোক্তা ও শিল্পীদের অংশগ্রহণে জমে উঠেছে উৎসব।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
নরসিংদীতে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft