শুক্রবার ৮ মে ২০২৬
বনানীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২০৯১)
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যায় বনানীর একটি ১১ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft