শনিবার ৩০ মে ২০২৬
১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল আবার শুরু
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৩২ পিএম   (ভিজিট : ১৫৪২)
রাজধানীর কারওয়ান বাজার অংশের মেট্রোরেলে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন পড়ায় রেল চলাচল প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল। পরে বেলুন অপসারণ করার পর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে গ্যাস বেলুন অপসারণের পর মেট্রোরেল শুরু হওয়ার সংবাদ আসে এমআর‍টি পুলিশের কন্ট্রোল রুমে।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বলেন, আমাদের কাছে সংবাদ আসে বেলা ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় চলাচল বন্ধ হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেল হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে বেলুন অপসারণ করে। পরে দুপুর ১টা ৫ মিনিটে আবারও কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft