শনিবার ৪ এপ্রিল ২০২৬
ডিমলায় মোবাইল কোর্টে তৃপ্তি বেকারিকে ৫০ হাজার জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ৪১৪)
নীলফামারীর ডিমলা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মেসার্স তৃপ্তি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার নাউতারা ইউনিয়নে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং ভোক্তা স্বার্থ রক্ষার লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজার ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে নাউতারা ইউনিয়নের মেসার্স তৃপ্তি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। উৎপাদনস্থলে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না এবং পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।

এ অবস্থায় সংশ্লিষ্ট আইনে বেকারিটির মালিক রফিকুল ইসলামকে সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, রমজান মাসে সাধারণ মানুষ যাতে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য পেতে পারে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে। খাদ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft