সোমবার ১৩ এপ্রিল ২০২৬
মশক নিধনে ডিএসসিসির মোবাইল কোর্ট, জরিমানা
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ৭০৯)
মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে অঞ্চল-০৪ এর ৩২ নম্বর ওয়ার্ডের মাহুতটুলি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা, এসএসসি রোড ও বংশাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

অভিযান পরিচালনা করেন সংস্থাটির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এ সময় ৩৫টি স্থাপনায় চিরুনি অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে জিঙ্গেল প্রচার করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা
দেশজুড়ে তাপপ্রবাহের বিস্তৃতি অব্যাহত থাকার আভাস
হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft