মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় নারীসহ ১৫ চোরাকারবারী আটক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৩৮৯)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেরোতোফায় চোরাই পথে ভারতীয় গরু, মাদক ও বিভিন্ন পণ্য চোরাচালানের সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালালে চোরাকারবারীরা হামলা চালায়। এতে ডিবি পুলিশের ৬ সদস্য ও সাংবাদিক আহত হয়। 

পরে দুই দফা অভিযান চালিয়ে  চারজন নারীসহ ১৫জনকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৬লাখ ৫৫হাজার ৫০০ টাকাসহ মাদক ও চোরাই পণ্য উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এসআই আবদুল জলিলের নেতৃত্বে ডিবির পুলিশের একটি টিম উপজেলার তেরোতোফা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে চার জনকে আটক করে। 

অভিযানের সময় পুলিশ ও উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা করে সারফুলের লোকজন। এ সময় ৬জন পুলিশ সদস্যসহ সাংবাদিকদের পিটিয়ে গুরুতর জখম করে তারা। 

বুধবার  ভোরে পুনঃরায় অভিযান চালিয়ে আরও ১১জনকে আটক করা হয়। দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (ডিএসবি) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আটকৃতরা হলেন- সমিরুদ্দিনের ছেলে আল আমিন (৩২), রুস্তম আলীর ছেলে শারফুল ইসলাম (৩৫), আজহারুল সরকারের ছেলে রুনেল সরকার(২৮), মাজহারুল ইসলামের ছেলে মাহমুদুল ইসলাম সায়েম (২৩), আবদুল জলিলের ছেলে আদির উদ্দিন (২৪), সুলতান মিয়ার ছেলে হাবিবুর রহমান (৫৫), আবু বক্করের ছেলে মো. আবদুল জলিল (৪৫), রুসমত আলীর স্ত্রী আদিয়া খাতুন (৬৫), শাহাতন আক্তার (৩০), আফাজ উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও সাইকুল ইসলামের স্ত্রী পারভিন আক্তারসহ সবাই কলমাকান্দা উপজেলার তেরোতোফা গ্রামের বাসিন্দা।

এছাড়াও একই উপজেলার আমগড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে কাউসার মাহমুদ(২৪), কৃষ্টপুর গ্রামের জাহের মিয়ার ছেলে মোশারফ মিয়া(৩২), ডাইয়েরকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মামুন মিয়া (২৮) ও রায়পুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে আফাজ উদ্দিন (৫৫)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবদুল জলিলের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি টের পেয়ে অন্যরা ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য, কসমেটিক, ভারতীয় গরু এবং টাকা গণনার মেশিন নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে অভিযুক্তরা পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালায়। ওইদিন ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ। ঘটনার সংবাদ পেয়ে তিনজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও চিত্র ধারণ করতে গেলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা করে। এতে দৈনিক জনবাণী পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি জালাল চৌধুরী হেনস্থা হন ও স্থানীয় দৈনিক দেশ কন্ঠস্বর পত্রিকার চীফ ফটোগ্র্যাফার শ্যামল সরকার নামে একজন সাংবাদিক গুরুতর আহত হন। তাকে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে। এ অভিযানে কলমাকান্দা ও দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ডিবির অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কলমাকান্দা থানার পরিদর্শক তদন্ত, বিশরপাশা তদন্ত কেন্দ্রের ইনসার্জ ও নেত্রকোনা পুলিশ লাইনের পুলিশ সদস্যরা অংশ নেন। 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, এ ঘটনায় কলমাকান্দা থানায় পৃথক পৃথক তিনটি মামলা রুজু হয়েছে।

আজকালের খবর /আরএম








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, গম আমদানি নিয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক
কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft