রবিবার ৭ জুন ২০২৬
ডিমলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন, ২৪১ কেন্দ্রে চলবে কার্যক্রম
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ৩২৭)
নীলফামারীর ডিমলা উপজেলায় হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৫ মে পর্যন্ত ১১ কর্মদিবসব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৩৩ হাজার ১৬৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকা দেওয়া হবে।

কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ২৪০টি কেন্দ্রে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নির্ধারিত সময় পর্যন্ত অফিস চলাকালীন সময়ে শিশুদের টিকা প্রদান অব্যাহত থাকবে।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft