শুক্রবার ১০ জুলাই ২০২৬
ফেসবুক পোস্ট ঘিরে কুমিল্লায় তাণ্ডব: দুই পক্ষের সংঘর্ষে আগুনে পুড়ল ঘরবাড়ি, আহত অন্তত ১০
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ৩৫৪)
কুমিল্লার মেঘনা উপজেলায় ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৈশারচর গ্রামের সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার সালাম গ্রুপের মামুন নামে এক যুবক ফেসবুকে একটি পোস্ট দিলে তা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওইদিনই উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জের ধরে সোমবার বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন প্রতিপক্ষ সালাম মিয়ার বসতবাড়ি ও একটি বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগানোর ঘটনায় সালাম গ্রুপের লোকজন বাধা দিতে গেলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর একজনকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের শত্রুতার জের ধরেই এই সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একটি পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft