শুক্রবার ১০ জুলাই ২০২৬
জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৬১২)
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে যাতে মূল্যস্ফীতির প্রভাব বিভিন্ন খাতে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সেই তুলনায় দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে, তা খুবই সীমিত।

সোমবার (২০ এপ্রিল) সকালে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমরা যে খাদ্য খাই, তা জ্বালানি তেলে তৈরি না। এর দাম উৎপাদন খরচ ও পরিবহন ব্যয়ের সঙ্গে জড়িত। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও জ্বালানি খরচ হয় মোট উৎপাদন খরচের ৭ থেকে ৮ শতাংশ। তাই পণ্যমূল্য খুব বেশি বাড়বে না।

মন্ত্রী আরও জানান, গত দুই বছরে স্বাস্থ্যখাতে নানা কারণে এ বছর হাম ও রুবেলার প্রকোপ বেড়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।

এদিকে, সিলেট বিভাগে ১৩ লাখ ৫১ হাজার ৯৬৯ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ লাখ ৬৫ হাজার ৩৫৪ জন (সিলেট সিটি করপোরেশনসহ ৬৮ হাজার ৫৮০ জন), মৌলভীবাজারে ২ লাখ ১০ হাজার ১৮৬ জন, হবিগঞ্জে ৩ লাখ ৩৩ হাজার ৯৪১ জন এবং সুনামগঞ্জে ৩ লাখ ৪৪ হাজার ৫৮৮ জন শিশুকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় সিলেট সিটি করপোরেশনের ৮৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে সিলেট বিভাগে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft