মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
মীরসরাই সীমান্তে বিজিবির অভিযান: ৫৩ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ এএম   (ভিজিট : ৩১৬)
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী তালতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)।

বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ছোট ফরিংগা বিওপির হাবিলদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহলদল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে—Senegra ট্যাবলেট ৩০,৭২০ পিস, Freestyle Libre 2 Plus (CGM) ১০ পিস, Mycophenolate Sodium ট্যাবলেট ১২০ পিস, My Rose ট্যাবলেট ৭,২০০ পিস, Follisim ট্যাবলেট ৫,৭৯০ পিস এবং অন্যান্য বিভিন্ন প্রকার ওষুধ ৫,৩৩৮ পিস। এসব ওষুধের সর্বমোট সিজারমূল্য আনুমানিক ৫৩,২৭,১১৪ টাকা।

জব্দকৃত ওষুধসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণপূর্বক সীতাকুণ্ড কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft