মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
রূপগঞ্জে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু করলেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ৫৪৬)
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। 

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ সোমবার দেশজুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

আজ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে’ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় তার সাথে অন্যান্যের মত স্থানীয় সংসদ সদেস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, ডা. আইভীও উপস্থিত ছিলেন।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোয় সকাল আটটা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, দেশের ১৮ জেলার ৩০ উপজেলা ও চারটি সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এ কার্যক্রমের আওতায় টিকা দেয়া শুরু হয়েছে। 

৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া টিকা কর্মসূচি ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। আর ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী ১২ মে পর্যন্ত।

২০ এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী হাম–রুবেলার এ জরুরি টিকাদান কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় আগামী ২০ মে পর্যন্ত এবং অন্যান্য জায়গায় আগামী ১২ মে পর্যন্ত চলবে।

এর আগে ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ চারটি সিটি করপোরেশনে (ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ) একযোগে এ কার্যক্রম শুরু করে সরকার।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft