মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, গম আমদানি নিয়ে আলোচনা
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ১১৬)
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

খাদ্য মন্ত্রণালয়ের দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ মেট্রিক টনেরও বেশি গম আমদানি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটেও নির্ধারিত সময়ে গমের চালান দেশে পৌঁছানোয় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ সময় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর Eric Geelan, ইকোনমিক অফিসার Richard Rasmussen, খাদ্য সচিব মোঃ ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
সারাদেশে সুন্দর-সুশৃঙ্খলভাবে পরীক্ষা হয়েছে: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ইতালির সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft