বগুড়ার সোনাতলা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক হৃদ্যতাপূর্ণ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় আয়োজিত এই মাহফিলটি রূপ নেয় এক মিলনমেলা ও দলীয় সংহতির উজ্জ্বল প্রদর্শনীতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক লিপন,সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খান নিপু,সোনাতলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ও মোঃ সেলিম রেজা বাবলা।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানস্থলকে পরিণত করে এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ইফতার মাহফিলে নেতাকর্মীদের অংশগ্রহণে গড়ে ওঠে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ।
বক্তারা বলেন, আগামীর গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে। অনুষ্ঠানের মাধ্যমে দলীয় ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের শক্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কাওছার আল হাবীব/আজকালের খবর