শুক্রবার ৫ জুন ২০২৬
বিধবা রাবেয়া বেওয়ার পাশে উপজেলা প্রশাসন
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৬৬৫)
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক অসহায় ও দুস্থ পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উলিপুর উপজেলা প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিধবা রাবেয়া বেওয়ার হাতে এক মাসের শুকনো খাদ্যসামগ্রী ও থাকার ঘরের সহায়তা তুলে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রদত্ত সহায়তার মধ্যে ছিল—চাল, ডাল, চিনি, লবণ, ভোজ্য তেল ও ছোলাবুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পাশাপাশি তার বসবাসের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ ও সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর থানা; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিধবা রাবেয়া বেওয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের জন্য দোয়া করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হলে সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft