শনিবার ৪ এপ্রিল ২০২৬
নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ এএম   (ভিজিট : ৬১৮)
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানা পুলিশের অভিযানে দুই জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ ও উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এতে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন এবং তার একটি চোখের ক্ষতি হয়। এ ঘটনায় গুরুতর আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মুজাহিদ ও  রাকিবুলকে আসামী করা হয়। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মামলার পর থেকে পুলিশ তাদের খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft