মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী বাবর বেসরকারিভাবে নির্বাচিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ পিএম   (ভিজিট : ৮৫৮)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিপুল জনসমর্থন নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক তথ্যে তার এই বিশাল ব্যবধানে জয়ের খবর নিশ্চিত হওয়া গেছে। লুৎফুজ্জামান বাবর তার চিরচেনা ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়েছেন।

নির্বাচনি এলাকা থেকে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, লুৎফুজ্জামান বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকা জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় টানটান উত্তেজনার ভোট গণনা।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, গম আমদানি নিয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক
কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft