সোমবার ১১ মে ২০২৬
দুমকিতে ধানের শীষের এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ৪২৮)
দুমকি উপজেলার পাঁচ ইউনিয়নের ২৪টি ভোটকেন্দ্রের ১৫৩টি বুথে দায়িত্ব পালনকারী ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা বিএনপির নির্বাচনী অফিসে এ কর্মশালা হয়।

পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্জ আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের বিষয়ে এজেন্টদের প্রশিক্ষণ দেন পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবর রহমান, সদস্য সচিব মো. মতিউর রহমান দিপু ও সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার।

এসময় আঙ্গারিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: জহির উদ্দিন খোকন, মুরাদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক মো ইব্রাহিম হাওলাদার আরও  বিভিন্ন ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাতী দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলায় মোট পাঁচ ইউনিয়নে ২৪টি ভোটকেন্দ্র ও ১৫৩টি বুথ রয়েছে। মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ৪৭৮ এবং নারী ভোটার ৩৭ হাজার ৮০২ জন। প্রতিটি বুথে একজন করে মোট ১৫৩জন এজেন্ট প্রশিক্ষণে অংশ নেন।

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft