মঙ্গলবার ১৯ মে ২০২৬
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ৪০৫)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে অপরিচিত ফোন নম্বর থেকে কল করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম আকন্দ। এর আগে গতকাল শনিবার রাতে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আখতার হোসেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী।

জিডি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তিনি পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি মোবাইল নম্বর (০১৭৭৪৫৬৬৭৫৯) থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, হুমকিদাতা নিজের পরিচয় প্রকাশ না করেই ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। এতে তার বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনি সুরক্ষার জন্য তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন।

পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে আখতার হোসেন বলেন, সারাদেশের মতো তার নির্বাচনী এলাকাতেও শাপলা কলির নেতাকর্মীদের প্রকাশ্য ও গোপনে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করেই তারা নতুন বাংলাদেশের পথে এগিয়ে এসেছেন। ভয়ভীতি, হুমকি কিংবা প্রাণনাশের আশঙ্কা দেখিয়ে এই আন্দোলন থামানো যাবে না।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft