বুধবার ২০ মে ২০২৬
টেকনাফে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায়: টমটম চালকের মৃত্যু আহত–৮
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৭ পিএম   (ভিজিট : ৫২০)
কক্সবাজার–টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী মিনিটমটম ও পালকি বাসের মুখোমুখি সংঘর্ষে এক টমটম চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়।

জানা যায়, নিহত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে মো. লালু (৪৫)।

শুক্রবার (৬ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকি বাসের সঙ্গে লেদাগামী একটি যাত্রীবাহী মিনিটমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনিটমটমটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই টমটম চালক মো. লালু মারা যান।

দুর্ঘটনায় আহত ৮ জনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে রয়েছেন হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০) সহ আরও অন্যান্য আহতদের পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কক্সবাজার টেকনাফ মহাসড়কে বাস ও যাত্রীবাহী মিনিটমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত এবং পথচারীসহ ৮ জন আহত হয়েছেন। নিহত চালকের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ঘটনাটি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft