শনিবার ৪ এপ্রিল ২০২৬
নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ৪৬১)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের পক্ষে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের সোনাকানিয়া বাজার সংলগ্ন মাঠে থালতা মাঝগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

থালতা মাঝগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সল পারভেজ। তিনি তার বক্তব্যে বলেন, দেশে ন্যায় বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ইসলামী নেতৃত্বের বিকল্প নেই। জনগণের অধিকার ও ইসলামি মূল্যবোধ রক্ষায় জামায়াতে ইসলামী আপসহীন। তাই আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের সিদ্দিক ও বগুড়া জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি সায়েদ কুতুব সাব্বির প্রমুখ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft