শনিবার ৪ এপ্রিল ২০২৬
নীলফামারী-১ আসনে খেজুর গাছ মার্কার পক্ষে গণজোয়ার, বিশাল নির্বাচনী মিছিল
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ৩৮৩)
নীলফামারী-১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনে খেজুর গাছ মার্কার পক্ষে দিন দিন গণজোয়ার সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে খেজুর গাছ মার্কার বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি–জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জননন্দিত আলেম ও ত্যাগী নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

মিছিলটি ডোমার উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ডিমলা উপজেলার প্রধান সড়কগুলোতে অগ্রসর হয়। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ খেজুর গাছ মার্কার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশগ্রহণ করেন। ‘খেজুর গাছের জয় হোক’, ‘ইসলামী মূল্যবোধের বিজয় চাই’, ‘জননেতা আফেন্দী সাহেব এগিয়ে চলো’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি চায়। তিনি বলেন, নির্বাচিত হলে ডোমার–ডিমলার প্রতিটি মানুষের অধিকার আদায়ে কাজ করবেন।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, খেজুর গাছ মার্কার প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্মপ্রাণ জনগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষ এই প্রতীককে ঘিরে নতুন আশার আলো দেখছে।

মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কলাপাড়ায় অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারী খাল উদ্ধারের দাবী
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft