শনিবার ৪ এপ্রিল ২০২৬
পাহাড়ে ফের সন্ত্রাস: টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষক অপহরণ
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:৩৭ এএম   (ভিজিট : ৭৩৯)
কক্সবাজারের টেকনাফে কিছুদিন যেতে না যেতেই অতীতের ন্যায় আবারো পাহাড়ি এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ছয় কৃষককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ী দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি)  সকালে উপজেলার হোয়াইক্যং মিনাবাজার সংলগ্ন পাহাড়ী এলাকা থেকে তাদের জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।

অপহৃত কৃষকরা হলো- টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার এলাকার যথাক্রমে মৃত সুলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), রবিউল আলমের ছেলে শফি আলম (১৩), এজাহার হোসেনের ছেলে মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), মৃত শামসুল আলমের ছেলে জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০)। এছাড়া একই ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের মোজাহের (৬০) ও মোস্তাক (১২)।

হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. শাহ জালাল বলেন, ভোরে কৃষি কাজে যাওয়ার পথে পাহাড়ী অস্ত্রধারীরা ছয় কৃষককে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অসহায় কৃষকদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, পাহাড়ী এলাকায় কৃষিকাজ করতে গেলে ডাকাত দল ছয় কৃষককে তুলে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পাশাপাশি  অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে ওই ঘটনার পর থেকে অপহৃতদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। তারা জানায়, ভোরে কৃষিক্ষেতে কাজ করতে গিয়ে ওই ছয় কৃষক অপহরণ হয়। এখনো পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোনো মুক্তিপণের দাবি পাওয়া যায়নি।


আজকালের খবর / এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft