শুক্রবার ১০ জুলাই ২০২৬
বদলগাছীতে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ এএম   (ভিজিট : ৬৯৯)
নওগাঁর বদলগাছীতে যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ৮০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৭টা ৪৫ মিনিটে বদলগাছী থানা এলাকার বদলগাছী ইউনিয়নের চারমাথা মোড়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে তল্লাশিকালে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের নাম্বারবিহীন রানার মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন মান্দা উপজেলার সতিহাট এলাকার খোকার ছেলে মোস্তাকিম (২৪) এবং একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া, গণেশপুর ইউনিয়নের নাদের খাঁর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬)।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলার সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ ও যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।”

আজকালের খবর / এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft