শনিবার ৪ এপ্রিল ২০২৬
টেকনাফে সীমান্তের ওপার থেকে গুলি, আহত ২
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ২:৪১ পিএম  (ভিজিট : ৫৪২)
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কানজর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফায়েল এর ছেলে মোহাম্মদ সোহেল (১৩) ও একই এলাকার মোঃ ইউনুছ এর ছেলে ওবায়দ উল্লাহ (১৫)। তারা দুজনেই বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। 

একপর্যায়ে সেখান থেকে ছোড়া গুলি এসে দুই কিশোরের শরীরে লাগে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় দুই জন যুবক আহত হয়েছে, বলে জেনেছি। সীমান্ত পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানান।

উল্লেখ্য গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান নামের এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।


আজকালের খবর/ আরএম







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft