মঙ্গলবার ১৯ মে ২০২৬
উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৫৮৯)
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকালে  উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকা‌রী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার, সি‌নিয়র সাংবা‌দিক সমকাল প্র‌তি‌নি‌ধি মোন্নাফ আলী,উলিপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য খালেক পারভেজ লালু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন,  কালের কন্ঠের প্রতিনিধি রুকুনুজ্জামান মানু, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি হাফিজুর রহমান শাহীন, ফিরোজ কবির কাজল, মতলবুর রহমান, আজকের কাগজ পত্রিকার প্রতিনিধি মোবাশ্বের নেছারি, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুর রহিমসহ আরো অনেকে।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, প্রাণি ও শিক্ষার মান উন্নয়নে উঠান বৈঠক ও পরামর্শমূলক সেবা প্রদান অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকা‌রী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান বলেন, দেশের উন্নয়নে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের চাবি আপনার হাতে। এছাড়া তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft