শনিবার ৪ এপ্রিল ২০২৬
প্রকাশ্যে শিল্পী আক্তার রিয়ার ‘মন্দ স্বভাব’
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ৭:৪০ পিএম  (ভিজিট : ৭৯৬)
‘মন্দ স্বভাব’ শিরোনামের নতুন একক গান নিয়ে প্রকাশ্যে এসেছেন শিল্পী আক্তার রিয়া। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলিংয়েও দেখা যাবে এই আবেদনময়ীকে। 

আজ সন্ধ্যা ৬টায় গানটি প্রকাশ পায় ‘এআর মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন আছিয়া ইসলাম দোলা। আর সংগীতায়োজন করেছেন আল-আমিন তুহিন। 

গানটি প্রসঙ্গে রিয়া জানান, ‘মন্দ স্বভাব’ একটি আধুনিক অনুভূতির গান, যেখানে সম্পর্কের ভেতরের টানাপোড়েন ও আবেগের প্রকাশ রয়েছে। নিজের কণ্ঠে গান গাওয়ার পাশাপাশি ভিজ্যুয়ালে নিজেই উপস্থিত থাকায় কাজটির প্রতি তার আলাদা যত্ন ছিল বলে জানান তিনি।

ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে রিয়া বলেন, তার প্রথম অ্যালবাম ‘প্রেমে অনেক ঝাল’ প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পান। এরপর ‘কাঙ্গালিনী’ ও ‘আমার দিলের মাঝে’ গান দুটি তাকে আরও পরিচিত করে তোলে। দীর্ঘ সংগীতযাত্রায় দেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করার সুযোগ পেয়েছেন তিনি।

জনপ্রিয় সংগীতশিল্পী জেমস, আসিফ আকবর, ইমরান, প্রীতম ও মনির খানের সঙ্গে কাজ করা ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন রিয়া।

নতুন গান ‘মন্দ স্বভাব’ প্রকাশের মাধ্যমে শ্রোতাদের আরও কাছাকাছি পৌঁছাতে চান আক্তার রিয়া—এমন প্রত্যাশাই করছেন তিনি ও তার টিম।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft