শনিবার ৪ এপ্রিল ২০২৬
এফডিসির ভাগ্য জানিয়ে দিলেন সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা, হতাশ চলচ্চিত্র সংশ্লিষ্টরা
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৭:২২ পিএম  (ভিজিট : ৬৫০)
“বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়াই স্বপ্ন। সেই লক্ষ্য অর্জনে কেবল সংখ্যায় নয়, মানসম্মত কনটেন্ট নির্মাণের ওপর জোর দেন”- সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, “এখন থেকে এফডিসিতে হবে গবেষণা আর রাজধানীর অদূরে কবিরপুরে হবে শুটিং।” তার এমন মন্তব্যে এফডিসি নিয়ে দীর্ঘদিনের সরকারি ভাবনার আনুষ্ঠানিক প্রকাশ পেল। আর এতে করে হতাশা প্রকাশ করেছেন এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্র সংগঠনগুলো।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএফডিসিতে চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বিদায়ী উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএফডিসির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়েছে। গত কয়েক মাসে বিএফডিসিতে এডিটিং, কালার গ্রেডিং-সহ অন্যান্য কারিগরি কাজের জন্য ব্যবহৃত রুমগুলো সংস্কার করা হয়েছে। এই কাজের বরাদ্দ পাওয়া খুব কষ্টসাধ্য ছিল। তারপরও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রচেষ্টায় কাজগুলো দ্রুত সম্পন্ন হয়েছে।

তিনি আশাপ্রকাশ করে বলেন, বিএফডিসিতে কোনও সিন্ডিকেট থাকবে না। সিনেমার স্ক্রিপ্টিং থেকে শুরু করে উৎপাদন ও পরিবেশন ব্যবস্থা একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে।

মাহফুজ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যারা দায়িত্বে আসবেন তারা এটি নির্মাণের কার্যক্রম চলমান রাখবেন।

পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন এসময় বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফডিসির পরিচালক মামুনূর রশীদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পারাজ ও প্রযোজক শিরিন সুলতানা।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল থাকলে আমন্ত্রণ জটিলতার কারণে এদিন উল্লেখযোগ্য সিনিয়র শিল্পী, চলচ্চিত্র চিত্রগ্রাহক, শিল্পী সমিতির নেতৃবৃন্দকে অনুষ্ঠানে দেখা যায় নি।   

অনুষ্ঠানের শেষে দেশের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরআগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন করেন বুধবার সন্ধ্যায় পদত্যাগী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এদিকে, বিদায়ী উপদেষ্টার এমন মন্তব্যে কার্যত স্তম্ভিত হয়ে গেছে চলচ্চিত্র পাড়া। তাদের বক্তব্য উপদেষ্টা তার এমন  ঘোষণার করার আগে চলচ্চিত্র ঘুরে দাঁড়ানোর জন্য দিকনির্দেশনা নিয়ে বিস্তর আলোচনা করতে পারতেন। গত প্রায় দেড় বছরে এক ধরনের অনিশ্চয়তার কারণে উল্লেখযোগ্য সংখ্যক প্রযোজক ছবি নির্মাণ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। প্রচুর শিল্পীরা নিরাপত্তার অভাবে দেশ ছেড়েছেন, কেউ দেশেই ভালো সময়ের অপেক্ষা করছেন। সংশ্লিষ্টরা বলেন, সরকার চাইলেই নতুন মুখের সন্ধানে করতে পারতো। বাণিজ্যিক সিনেমাকে উৎসাহ দিতে পারতো, তাতে সিনেমা শিল্পে গতি পেত কিন্তু দৃশ্যমান কোনো কিছুই করে যাননি, সরকারের এমন ভাবনায় সত্যি আমরা হতাশ।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft