শনিবার ৪ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন নির্মাতা আরিয়ান
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম   (ভিজিট : ৪৪৭)
বিয়ে করেছেন ছোটপর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। মঙ্গলবার বর-কনে সাজে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সুখবরটি জানান নির্মাতা নিজেই।

আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।

বিয়ের তারিখ না জানালেও ছবির ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

আরিয়ান জানান, ৭ বছর আগে তামান্নার সঙ্গে তার পরিচয়। এরপর পরিবারের মতে বিয়ে করেছেন তিনি। ঈদুল ফিতরের পর স্বজন-বান্ধব-সহকর্মীদের নিয়ে অনুষ্ঠান করবেন তারা।
মিজানুর রহমান আরিয়ান নাট্য পরিচালনায় কর্মজীবন শুরু করেন ‘তুমি আমি সে’ নাটকের মধ্য দিয়ে। এরপর থেকে তিনি প্রায় শতাধিক নাটক নির্মাণ করেন। তার বানানো নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাটকের নাম ‘বড় ছেলে’। এরপর ‘বুকের বা পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার এন্ড মিসেস’, ‘বুঝ বালিকা ওবুঝ বালক’, ‘চারুর বিয়ে’ অন্যতম।

এছাড়া তার প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও পরে তার ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ বেশ সাড়া ফেলেছিল।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft