শনিবার ৪ এপ্রিল ২০২৬
৬ ডিসেম্বর ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩৮৭)
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডজয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার হতে যাচ্ছে।  

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসবে ৬ ডিসেম্বর বিকাল ৩টায় ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ঢাকার জার্মান কালচারাল সেন্টারে। 

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ‘নিশি’র গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যাসন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। 

ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার প্রসঙ্গে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছবিটা যাচ্ছে, যাবেও, পুরস্কার পেয়েছে আরও হয়তো পাবে, কিন্তু বাংলাদেশের দর্শককে সিনেমাটা দেখাতে পারার আনন্দটা অন্যরকম। অনেকেই ব্যক্তিগতভাবে ছবিটা দেখতে চেয়েছিলেন, এই প্রিমিয়ার একটা সুযোগ তৈরি করে দিলো।’ 

সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তনী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় হয়েছে শুটিং, যেখানে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft