শনিবার ৪ এপ্রিল ২০২৬
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ডিপজল
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ৩৪৮)
অসুস্থাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য জনপ্রিয় অভিনেতা ও দানবীর মনোয়ার হোসেন ডিপজল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন ডিপজল। আজ শনিবার নিজের ফেসবুকে লেখেন, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা। 

মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন ডিপজলের সঙ্গে। তারা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। অনেকে প্রার্থনা জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে।

এদিকে সবশেষ পাওয়া খবর, বেগম জিয়াকে বিদেশে নেওয়ার কথা ভেবেছে বিএনপি। এ ব্যাপারে তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই দলীয় চেয়ারপারসনকে নিয়ে যাওয়া হবে লন্ডনে।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft