বুধবার ১ এপ্রিল ২০২৬
দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম   (ভিজিট : )
কুমিল্লার দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রণিসম্পদ প্রদর্শনীতে দেশি জাতের চেয়ে বিদেশি জাতের পশু- পাখির স্টল ছিল বেশি। 

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

দেশি প্রজাতির চেয়ে বিদেশি পশু- পাখির মধ্যে রয়েছে- ফ্রিজিয়ান  হলেস্টি, জাসরি গরু, পাঞ্জাবি, তোতাপুরি রাম ছাগল, জার্মান সেফার্ড কুকুর, ফার্সিয়ান বিড়াল, টাইগার, ব্রয়লার, সোনালী মোরগি। বাজিঘর-কুয়েল, লাভবার্ডসহ বিভিন্ন বিদেশি ও দেশি পশুপাখির মেলা দর্শকদের মন কাড়ে। এছাড়াও বিভিন্ন ওষুধ, ঘাস, ও যন্ত্রাংশসহ মেলায়৩০টি ষ্টল ছিল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ ফয়সল উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ রেজাউল করিম, বিপ্লব কুমার, কামরুল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, খামারি ও কৃষকদের পশুপাখি পালনে উদ্বুদ্ধ করতে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়। যা দেখে মানুষ পশুপালনে উদ্ভোদ্ধ হবে। প্রাণীদের যেকোনো সমস্যা নিয়ে উপজেলা ভেটেনারি হাসপাতালে যোগাযোগের মাধ্যমে সেবা নেয়ার জন্য খামারিদের আহ্বান জানানো হয়েছে। 

বক্তারা আরো বলেন, পশুপাখির খামারের মাধ্যমে আমাদের বেকারত্বের অবসান ও গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, আমিষ জাতীয় খাদ্যসংকট নিরসন হচ্ছে।  

উপজেলার বিভিন্ন জায়গা থেকে নানান জাতের গরু, মহিস, ছাগল, ভেরা, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, কবুতর ও পশুপাখি নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন খামারি, উদ্যোক্তা, পশু ও প্রাণিপ্রেমীরা। অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। দিনব্যাপী প্রদর্শনী দেখতে ভিড় জমায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানান শ্রেণীপেশার মানুষ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
যুদ্ধ অবসান ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের পাঁচ দফার প্রস্তাব
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: মনির হোসেন চৌধুরী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft