বুধবার ১ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সীর মনোনয়নে দেবীদ্বারে আনন্দ মিছিল
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম   (ভিজিট : )
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা শুরু করেন।

কুমিল্লার- ৪ দেবীদ্বার নির্বাচনী আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক কুমিল্লা উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

সাবেক এ সংসদ সদস্য কুমিল্লা- দেবীদ্বার নির্বাচনী আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯১ ইং সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন, ১৯৯৬ ইং সনের ১৫ ফেব্রুয়ারী নির্বাচন, ১৯৯৬ ইং সনের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচন এবং ২০০১ ইং সনের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। 

নিজ নামে ‘রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী কলেজ’, পিতার নামে ‘দেবীদ্বার আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’, মায়ের নামে ‘দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজ, এবং স্ত্রীর নামে ‘জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’, মাজেদা আহসান পৌর পাঠাগার, ‘ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী পৌর শিশু পার্ক, দেবীদ্বার মুক্তিযোদ্ধা চত্তর’ ও ‘দেবীদ্বার শহীদ জিয়া পার্ক’, ‘দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ সয্যা থেকে ৫০ সয্যায় উন্নীতকরন’, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রী নিবাস’, এবং গোমতী নদীর শিবনগর, খলিলপুর ও লক্ষ্মীপুর ব্রিজ নির্মানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মান, রাস্তা-ঘাটের উন্নয়ন করে গেছেন।

সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করায় সন্ধ্যায় স্থানীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
যুদ্ধ অবসান ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের পাঁচ দফার প্রস্তাব
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: মনির হোসেন চৌধুরী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft