মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
ওয়েবসাইটে ছড়িয়ে পড়া নিজের ছবি দেখে ক্ষেপে গেলেন সোনাক্ষী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৫ পিএম
জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি দিয়ে অনলাইনে ব্যবসা করে আসছিল একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিষয়টি ভীষণ ক্ষেপিয়ে তুলেছে শত্রুঘ্নকন্যাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো এই ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি।

সম্প্রতি বিভিন্ন ই-কমার্সের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখে রীতিমতো চমকে যান সোনাক্ষী। তারপরেই নিজের ইনস্টাগ্রামে এমন পোস্ট করেন তিনি। 

সেখানে অভিনেত্রী লিখেন, আমি নিজে প্রায়শই অনলাইনে কেনাকাটা করার করায় এ ঘটনা আমার চোখে পড়ে। এটা কীভাবে সম্ভব? কোনো অনুমতি ছাড়া কারও ছবি কীভাবে ব্যবহার করা সম্ভব? এটা নিতান্তই একটা সৌজন্য, এবং তা বজায় রাখা উচিত।

তিনি আরও লিখেন, যে কোনো কারো ছবি এভাবে ব্যবহার করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। ঠিক সেভাবেই আমার ছবিগুলো ব্যবহারের আগে অবশ্যই আমার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না।

সোনাক্ষী একইসঙ্গে তার পোস্টে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে আরও লেখেন, যখন একজন শিল্পী কোনো পোশাক বা গয়নায় সেজে ওঠে তখন তার যথাযথ কৃতিত্ব সংশ্লিষ্ট ব্র্যান্ডকে দেওয়া হয়। এভাবে ছবি ব্যবহার করলে তা থেকে মানুষের ধারণা হবে সেই ছবিগুলো আপনার ব্র্যান্ডের। মানুষের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার আগে সচেতন হন। শুধু তাই নয় আমি আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমার ছবিগুলো আপনাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলুন। নাহলে আমাকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft