শনিবার ২ মে ২০২৬
ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলা‌দেশ
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২০ এএম   (ভিজিট : ৪৯২)
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ত্রাণসামগ্রী নিয়ে দেশটির উদ্দেশে যাত্রা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ।

গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। ধসে গেছে ৮ হাজারের অধিক ঘরবাড়ি। এ ঘটনায় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে।

এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে এই মানবিক সহায়তা পাঠায়। ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল যৌথভাবে কাজ করেছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft