বুধবার ১১ মার্চ ২০২৬
সানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল প্রশংসায় ভাসছেন মেধাবী শিক্ষার্থী কাজী আকিফ
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : )
প্রশংসায় ভাসছেন সানিডেল স্কুলের মেধাবী শিক্ষার্থী কাজী আকিফ। অল্প বয়সেই ‘বাস নাম্বার সিক্স’ চলচ্চিত্র নির্মাণ করে সকলকে অবাক করে দিয়েছেন। কাজী আকিফ হলো বিটিভির জনপ্রিয় উপস্থাপক সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের সুযোগ্য সন্তান। সম্প্রতি বাংলাদেশের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল সানিডেল-এ অনুষ্ঠিত হয়ে গেলো সানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। সানিডেল স্কুল ফিল্ম ক্লাবের আয়োজনে এই ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি দল তাদের নিজস্ব প্রযোজনার বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করে। দিনব্যাপি এই আয়োজনে অংশগ্রহণকারী স্কুলের সদস্যরা ছাড়াও ব্যাপক সংখ্যক দর্শণার্থী উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির প্রধান সানিডেল স্কুলের ফিল্ম ক্লাবের সভাপতি কাজী আহনাফ আকিফ মমরেজ বলেন, অনুষ্ঠানটি ছিলো তাদের ক্লাবের অনেক দিনের স্বপ্ন; যা সেদিন বিপুল উৎসাহ- উদ্দীপনা আর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে স্বার্থক হয়েছে। এই স্কুল চলচ্চিত্র উৎসবে রাষ্ট্রীয় পুরস্কার জয়ী খ্যাতিমান অভিনেত্রী সূচন্দা ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। এই প্রদর্শনীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসান ও আন্তর্জাতিক সিনেমা ক্রিটিক বিধান রিবেরু উপস্থিত থাকার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত অংশ নিতে পারেননি। এজন্য আয়োজকদের নিকট দুঃখ প্রকাশ করেছেন। সানিডেল স্কুলের ফিল্ম ক্লাবের সভাপতি কাজী আকিফ মমরেজ পরিচালিত ‘বাস নাম্বার সিক্স’ ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত হয়। আকিফ ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলা চলোচিত্রের বিশ্বায়নে নিবেদিত হতে চান বলে জানান। সানিডেলসহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ আয়োজনটিকে যথেষ্ট মানসম্মত, শিক্ষামূলক ও উৎসাহব্যঞ্জক বলে বাহবা দিয়েছেন। উৎসবের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। সানিডেল স্কুলের প্রিন্সিপাল শিক্ষাবিদ ইয়াসমিন হাবিব বলেন, সানিডেল প্রতিবছর এই উৎসব আয়োজনের ধারা অব্যাহত রাখবে এবং নতুন প্রজন্মের সিনেমা তৈরির সকল ক্ষেত্রের প্রতিভা অন্বেষণে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই আয়োজনের সাফল্যে আমি গর্বিত।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা
রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ
বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দৈনিক আজকালের খবরে সংবাদ, ২৪ বছর পর কোম্পানীগঞ্জ কলেজে নির্বাচন
কোটালীপাড়ায় ভূমি অফিসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে এসিল্যান্ড
ভিজিএফ বিতরণে অনিয়ম হলে ছাড় দেবো না: ব্যারিস্টার সালেহী এমপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft