শনিবার ১৮ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১:৩১ পিএম   (ভিজিট : ৪৫৬)
জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হতে চান সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেড আই খান পান্নার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার এই আবেদন তুলে ধরেন আইনজীবী নাজনীন নাহার।  

তিনি আদালতকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা লড়তে আসামিপক্ষের আইনজীবী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জেড আই খান পান্না। 

এর আগে রেজিস্ট্রার কার্যালয়েও আবেদন দিলে সেটা নাকচ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান। 

পরে ট্রাইব্যুনাল বলে, ট্রেন ছেড়ে দিলে আর ট্রেনে ওঠার সুযোগ নেই। এই মামলার পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেয়ায় নতুন আইনজীবী নিয়োগ দেয়ার সুযোগ নাই। 

এসময় অন্য মামলায় আইনজীবী হওয়ার জন্য জেড আই খান পান্নাকে আবেদন করতে বলে ট্রাইব্যুনাল। 

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft