শনিবার ১১ এপ্রিল ২০২৬
সারজিসের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১:২৯ পিএম   (ভিজিট : ৫৩৮)
মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
 
এ সময় তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর  বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, মামলার শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সারজিস বেশ কয়েকবার বিএনপিকে নিয়ে এমন অপপ্রচার চালিয়েছেন। বিষয়টি দলের কর্মীদের মনে আঘাত করেছে। আশা করি তিনি এখন থেকে আরও সচেতন হবেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft