শনিবার ১৮ এপ্রিল ২০২৬
তানভীরের ঘূর্ণিতে সমতায় ফিরল বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১:১৫ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৫ ১২:৩৩ এএম  (ভিজিট : ৬৪৩)
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে রানে হারিয়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষের রোমাঞ্চে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে টাইগাররা। হৃদয় ও ইমনের হাফ-সেঞ্চুরি এবং তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ, ফলে ১-১ এ সমতায় ফিরেছে সিরিজ।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে পথ দেখান। তাওহীদ হৃদয়ও ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া তানজিম হাসান সাকিব শেষ দিকে ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের স্কোর সমৃদ্ধ করেন।বাংলাদেশের ইনিংসে আসিথা ফার্নান্দো ৪টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩টি এবং চামিরা ও আসালাঙ্কা একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ রানেই পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব। এরপর তানভীর ইসলাম তার ঘূর্ণিতে মাদুশকা, কুশাল মেন্ডিস (৩১ বলে ৫০), ভেল্লালাগে ও থিকশানাকে ফিরিয়ে দেন।এক পর্যায়ে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। তবে জানিথ লিয়ানাগে একাই লড়াই চালিয়ে যান। ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের খুব কাছে নিয়ে গেলেও মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফিরলে শেষ আশা হারায় লঙ্কানরা।

বাংলাদেশ শুরুতেই হারায় তানজিদ হাসান তামিমকে। এরপর শান্ত ও ইমন ৬৩ রানের জুটি গড়েন। শান্ত ৩০ রান করে ফিরলে ইমন ও হৃদয়ের ব্যাটে এগোতে থাকে স্কোরবোর্ড। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেরেন মাত্র ৯ রান করে, টানা দ্বিতীয়বার ব্যর্থ হলেন তিনি। জাকের আলী ২৪ রান করে হৃদয়ের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন। তবে হৃদয় রান আউট হয়ে ফেরার পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে সাকিবের ৩৩ রানের ক্যামিও ইনিংসে ২৪৮ রান পর্যন্ত যায় দলটি।

১৬ রানের জয় বাংলাদেশের জন্য ছিল দরকারি আত্মবিশ্বাসের জোগান। সিরিজ এখন ১-১ সমতায়। ফাইনাল ম্যাচে দুই দলের জন্যই থাকবে সিরিজ জয়ের লড়াই।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft