শনিবার ১৮ এপ্রিল ২০২৬
শ্রদ্ধা ও ভালোবাসায় চঞ্চল মাহমুদের শেষ বিদায়
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৩৬৩)
ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো দেশের বরেণ্য আলোকচিত্রশিল্পী চঞ্চল মাহমুদকে।

শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১২ টায় তার মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও আলোকচিত্র অঙ্গনের সহযোদ্ধারা তাকে শেষ শ্রদ্ধা জানান।

অনেকে আবেগভরে বলেন, চঞ্চল মাহমুদ ছিলেন দেশের মডেল ও ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎ। তিনি শুধু ছবি তোলেননি, আলোকচিত্রকে ঘিরে নানা আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন এবং হাজারো শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন।

প্রয়াত এই শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদেই তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশের ফ্যাশন ও ফটোগ্রাফি জগতে চঞ্চল মাহমুদের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন উপস্থিত অনেকে।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft