রবিবার ৮ মার্চ ২০২৬
‘টগর’র ভরাডুবি, খোঁড়া যুক্তির আশ্রয়
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : )
এবারের ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো—‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘এশা মার্ডার’, ‘উৎসব’, ‘নীলচক্র’ ও ‘টগর’। তবে মুক্তির পর থেকেই আলোচনা ও দর্শক টানতে অন্য ছবিগুলোর থেকে পিছিয়ে ছিল আদর আজাদ ও পূজা চেরী অভিনীত অ্যাকশন সিনেমা ‘টগর’। আলোক হাসান পরিচালিত দর্শক টানতে ব্যর্থ হওয়ায় এরই মধ্যে সিনেপ্লেক্সগুলো থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি। শুক্রবার থেকে দেশে মাত্র তিনটি হলে চলছে আলোক হাসানের এ সিনেমা।

এদিকে সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়ার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক খোঁড়া যক্তির আশ্রয় নিয়ে জানিয়েছে, ‘টগর’ এ সপ্তাহে মাল্টিপ্লেক্সে প্রদর্শনীর জন্য রাখা হয়নি তাদের নিজেদের সিদ্ধান্তে। ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য পাঁচটি চলচ্চিত্রের কারণে ‘টগর’র শো-টাইম দর্শকদের উপযুক্ত সময় অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হয়নি। যে কারণে তাদের স্বার্থ বিবেচনায় টিম ‘টগর’ এক সপ্তাহের জন্য মাল্টিপ্লেক্স থেকে চলচ্চিত্রটি সরিয়ে নিয়েছে। তবে আগামী সপ্তাহে আবারও মাল্টিপ্লেক্সে ফিরবে টগর—নতুন সময়সূচিতে ও সুন্দর পরিকল্পনা নিয়ে। এ ক্ষেত্রে দর্শকের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে টিম ‘টগর’।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মুক্তির পর থেকেই প্রত্যাশিত সাড়া মিলছিল না দর্শকদের। সিনেমাটি নিয়ে হতাশাজনক প্রতিক্রিয়া দেন দর্শকেরাও। সামাজিকমাধ্যমে সিনেমাটি নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন দর্শক। এ ছাড়াও প্রদর্শনীর পর হল থেকে বেরিয়ে সিনেমাটি নিয়ে দর্শকেরা তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নেন। যাদের অধিকাংশেরই মন্তব্য ছিল—‘টগর সিনেমা দেখে টাকা ও সময় দুটিই নষ্ট হয়েছে।’

ছবিটি মুক্তির পর থেকেই প্রত্যাশিত সাড়া মিলছিল না দর্শকদের। ‘তাণ্ডব’সহ অন্য ছবিগুলোও প্রথম সপ্তাহে দর্শক টানতে পারলেও ‘টগর’ সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়ে। 

আলোক হাসানের পরিচালনায় আদর ও পূজা চেরি ছাড়াও এতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি দেখা যাচ্ছে ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় ভার্মা
ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
কুমিল্লায় মন্দিরে হাতবোমা বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, বিভ্রান্তিকর প্রচার
এইচএসসি ফল বিপর্যয়, কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের স্বীকৃতি স্থগিত
পঞ্চগড়ে নিউ সিটি প্রেসে জবর দখল চেষ্টার অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft