রবিবার ২৯ মার্চ ২০২৬
বাগেরহাটের মোড়লগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : )
জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা সদরের একটি মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিটির সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. মমিনুর রশীদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মো. শাহজাহান মোল্লা, উপদেষ্টা ও নীতি নির্ধারক পরিষদ সদস্য মো. আলমগীর গনি এবং মোড়েলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশীদ শাইন বলেন, ‘সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের কর্মশালার মাধ্যমে নতুন ও পুরাতন সাংবাদিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও সচেতনতা বৃদ্ধি পাবে।’

মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ অনেক বেড়েছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করা সম্ভব। এ লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা সারাদেশে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

উপদেষ্টা মো. শাহজাহান মোল্লা বলেন, ‘একজন সাংবাদিককে শুধু তথ্য সংগ্রহ নয়, বরং তথ্য যাচাই, বিশ্লেষণ ও জনস্বার্থে উপস্থাপন করার দক্ষতাও অর্জন করতে হবে। এ জন্য প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ।’

নীতি নির্ধারক পরিষদ সদস্য মো. আলমগীর গনি বলেন, ‘সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব ও কর্তব্যের জায়গা। তরুণ সাংবাদিকদের মূল্যবোধ ও নৈতিকতা ভিত্তিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে আমরা সবাই একযোগে কাজ করছি।’

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

আজকালের খবর/ওআর









Advertisement
সর্বশেষ সংবাদ
পরিবেশবান্ধব সনদ পেলো আরও ৫ কারখানা
পাগলাপীর-জলঢাকা সড়কে মাগুড়া বাসষ্ট্যান্ড এখন মরন ফাঁদ
‘বিগত সরকারের আমলে মেগা প্রজেক্টগুলোতে চরম দুর্নীতি হয়েছে’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
‘আলী’তে সাজু মামা হয়ে অনন্য শওকত সজল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft