রবিবার ৩১ মে ২০২৬
মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি নিতে নিষেধ করলেন সিরাজগঞ্জের ইউএনও
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ৬১৯)
সিরাজগঞ্জের একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি তেল নিতে নিষেধ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান।

রবিবার (২৯ মার্চ) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের পিপুলবাড়িয়া এলাকায় অবস্থিত মেসার্স ভুইয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইউএনও মামুন খান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশেষ করে ইরান-আমেরিকা-ইসরাইল উত্তেজনার প্রভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি তেলের সরবরাহ কিছুটা সীমিত হয়েছে। তবে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হওয়ায় সেচ কার্যক্রম সচল রাখতে ডিজেলের প্রয়োজনীয়তা বেশি। তাই মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, কেউ যেন অতিরিক্ত বা একই দিনে একাধিকবার তেল না নেন।

অভিযানকালে তিনি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন—মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া যেন কোনোভাবেই তেল সরবরাহ না করা হয়। এছাড়া প্রতিদিন জ্বালানির সরবরাহ ও বিতরণের হিসাব স্টক খাতায় হালনাগাদ রাখার নির্দেশ দেন পাম্প ম্যানেজার কালামকে।

সঠিকভাবে তেল বিতরণ নিশ্চিত করতে ট্যাগ অফিসার হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন আলমকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষায় তেল বিতরণের সময় পুলিশ সদস্যও মোতায়েন করা হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft