রবিবার ২৯ মার্চ ২০২৬
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে জামায়াতের মিছিল
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪০ পিএম   (ভিজিট : )
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও সেই সঙ্গে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। 

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি  অ্যাড. মামুনুর রশীদ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদেনসহ জামায়াতের অন্য নেতারা।

এ সময় বক্তারা বলেন, বাজারে এখনো দ্রব্যমূল্যর দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তর্বর্তীকালীন সররকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরাঁ না খোলা থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে বলেন।

আজকালের খবর/ওআর









Advertisement
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেট, কম দামে বিক্রি ঠেকাতে চাপ
নবীনগরে এক পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
‘আলী’তে সাজু মামা হয়ে অনন্য শওকত সজল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft