শনিবার ১১ এপ্রিল ২০২৬
আশিক বন্ধুর কথায় লায়লার গান
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:০৩ পিএম   (ভিজিট : ৬১৭)
‘ডাক্তার যদি অসুস্থ হয় চেম্বার থাকে বন্ধ, বন্ধু যদি ফোন না ধরে মনটা থাকে মন্দ’- এমন কথায় গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানের শিল্পী লায়লা। 

‘বন্ধু’ শিরোনামের এই গানটি আগামীকাল রবিবার প্রকাশ হচ্ছে সিডি প্লাসের ব্যানারে। সুৃমন কল্যাণের সংগীতে তৈরি হয়েছে।

গানটির গেয়ে লায়লা বলেন- মজার একটি গান হলেও, একদম বাস্তব কথায় সাজানো। সুর হয়েছেও মনের মতো। গানটি স্টেজে বেশ জমবে, টিভিতেও ভালো চলবে। আশা করছি গানটি জনপ্রিয় হবে। 

গীতিকার আশিক বন্ধু বলেন- করোনাকালীন যখন বিপদের সময় অনেক ডাক্তারী চেম্বার বন্ধ ছিল, তখন বিপদের সময় অনেক বন্ধু ফোনও রিসিভ করেননি৷ তখনই বাস্তবতা দেখে এই গানটি লিখেছিলাম। যা কথায় সুরে পূর্ণতা পেয়েছে। আমার কথায় লায়লা চমৎকার গেয়েছে।

আজকালের খবর/আতে










সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft