বুধবার ১৩ মে ২০২৬
স্টল ভাড়া কমানোর দাবিতে বাংলা একাডেমিতে সৃজনশীল প্রকাশকদের অনশন
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫:১৯ পিএম   (ভিজিট : ৬৫১)
অমর একুশে বইমেলা ২০২৫ এ স্টল ভাড়া কমানো, প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল, বিগত ফ্যাসিস্ট সরকারের লুটেরা প্রকাশকদের কালো তালিকাভুক্ত করার দাবিতে বাংলা একাডেমিতে আগামীকাল রবিবার বিকাল ৩টায় প্রতীকী অনশন কর্মসূচী পালন করবে সৃজনশীল প্রকাশকরা।   

আজ শনিবার ২১ ডিসেম্বর দুপুরে সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সভা শেষে এ কর্মসূচী ঘোষণা করেন। 

সভায় প্রকাশক নেতা সাঈদ বারী, ইকবাল হোসেন সানু, মো. গফুর হোসেন ও দেলোয়ার হাসান উপস্থিত ছিলেন।  

আজকালের খবর/ওআর









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft