রবিবার ১৯ এপ্রিল ২০২৬
ফেরার ইচ্ছা জাগে না
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৪:২২ পিএম   (ভিজিট : ৯৯০)
একবার দেখি 
আমার ইচ্ছা সাদা বকের সাথে
ধানক্ষেত থেকে বিলের উপর দিয়ে দূরে চলে যায়...

আর একবার
কালো কাঁক সভ্যতার নর্দমায়;

চিল বুঝি খুব নিশ্চিন্তে 
ব্যস্ততাহীনভাবে উঁচু আকাশে ওড়ে?
আমিও উড়তে উড়তে ঘুমিয়ে পরি তার সাথে!

ভুলেও বৃক্ষ ভাবেনি
পুঁচকে আমি বিষ মজাবো তার বুক ক্ষত করে
কাঠঠোকরা হয়ে। 

শালিক হয়ে হাঁটলাম 
এই বাড়ি সেই বাড়ির আনাচে কানাচে...
নিমন্ত্রণ পেলে উঠানে;

মাঝে মাঝে পেঁচার মতো
‘সব বুজেছি কিছুই বলবনা’

একবার কবুতর হয়ে বন্দী ছিলাম বেশ কিছুদিন
সুযোগ পেয়ে দিলাম উড়াল...
তারপর 
আর ঘরে ফেরার ইচ্ছা জাগে না।      

আজকালের খবর/আরইউ









সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft